সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
প্রতীকী ছবি

পাকিস্তানের সিন্ধু প্রদেশের তেলবাহী ট্যাংকার এবং বাসের মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গডাপ শহরের করাচি-হায়দরাবাদ মহাসড়কের মোটরওয়ের পুলিশ স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

মালির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি ভুল দিকে যাচ্ছিল, যার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ সংবাদমাধ্যম ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়জনের মৃতদেহ আব্বাসি শহীদ হাসপাতালে এবং অন্য দুজনের মৃতদেহ করাচির সিভিল হাসপাতালে আনা হয়েছে।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধো একটি পৃথক বিবৃতিতে পুলিশকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং ঘটনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। আইজিপি ওধো নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনাস্থল এবং আশেপাশের এলাকাগুলোকে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন।

এছাড়া তেল পড়া এবং সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সকল নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। সিন্ধু পুলিশ প্রধান কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীদের সময়মতো পৌঁছানোর জন্য রুটটি পরিষ্কার রাখার এবং যানজট রোধে বিকল্প পথে যান চলাচলের নির্দেশ দিয়েছেন।

এদিকে এক বিবৃতিতে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। লাঞ্জার কর্তৃপক্ষকে আহতদের তাৎক্ষণিক এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

একইসাথে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা, আহতদের তাৎক্ষণিক এবং সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সিন্ধু সরকারকে নির্দেশ দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X