সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুমকি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে সামরিক হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারের নির্বাচিত অংশ পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‌‘স্বস্তিজনক’ চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাঘচি। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে তিনি প্রস্তুত রয়েছেন।

আরাঘচি বলেন, (পারমাণবিক) সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকতে হবে। বোমাবর্ষণ করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি। তবে আলোচনা শিগগিরই হওয়া উচিত বলে উভয় পক্ষ একমত হয়েছে।

আরাঘচি বলেন, বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি। তবে তেহরান এবং ওয়াশিংটন মনে করে, এই আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘কখনোই আলোচনাযোগ্য নয়’’ বলেও সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনাযোগ্য নয়। কারণ এটি আমাদের প্রতিরক্ষার বিষয়।

এদিকে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মাঝে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এএফপি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X