রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অভিহিত করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) শি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনালাপে সতর্ক করেছেন যে, স্বশাসিত এই দ্বীপটিতে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই তথ্য প্রকাশ করেছে বিবিসি, চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে।

শি জিনপিং ফোনালাপে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন এবং আশা প্রকাশ করেন যে বেইজিং ও ওয়াশিংটন মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাবে।

অন্যদিকে ট্রাম্পও শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপকে “অসাধারণ” আখ্যা দিয়েছেন। ট্রাম্প জানান, আলাপচারিতা ছিল দীর্ঘ ও বিস্তৃত, এবং তিনি আগামী এপ্রিলে চীনের সফরের দিকে আগ্রহভরে তাকিয়ে আছেন।

শি’র সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেইজিং এখন ২ কোটি টন সয়াবিন কেনার কথা ভাবছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, চীনের সঙ্গে সম্পর্ক এবং আমার সঙ্গে প্রেসিডেন্ট শি’র ব্যক্তিগত সম্পর্ক এখন খুবই ভালো, এটা বজায় রাখা যে কত গুরুত্পূর্ণ তা আমরা দুজনেই বুঝি।

এদিকে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রাম্পকে সতর্ক করে শি বলেছেন, তাইওয়ানকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ডিসেম্বরেই তাইওয়ানে অত্যাধুনিক রকেট লঞ্চার, স্বচালিত কামান ও নানান ক্ষেপণাস্ত্রসহ এক হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X