সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
‘ভয়াবহ মুহূর্তে বিশ্ব’

পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ হয়ে গেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দুই পরাশক্তি কতটি পরমাণু ওয়ারহেড মোতায়েন করতে পারবে, সে বিষয়ে বহু দশকের বিধিনিষেধ হঠাৎই উঠে গেছে। এর ফলে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান নিউ স্টার্ট চুক্তি ৫ ফেব্রুয়ারি মধ্যরাতের সঙ্গে সঙ্গে কার্যকারিতা হারিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তির সীমাবদ্ধতা এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবে সাড়া দেননি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “ভয়াবহ মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন। তিনি দুই দেশকেই দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে গুতেরেস বলেন, গ্রিনিচ মান সময় মধ্যরাত বা নিউইয়র্কে সন্ধ্যা সাতটার সঙ্গে সঙ্গে চুক্তিটি শেষ হয়েছে। তিনি বলেন, ‘অর্ধশতাব্দীরও বেশি সময় পর এই প্রথম আমরা এমন এক বিশ্বের মুখোমুখি, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পরমাণু অস্ত্রভাণ্ডারের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই।’

তিনি আরও বলেন, ‘কয়েক দশকের অর্জনের এই বিলুপ্তি এর চেয়ে খারাপ সময়ে আসতে পারত না—পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।’ ইউক্রেন যুদ্ধে শুরুর দিকে কৌশলগত নয়, এমন পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তির প্রেক্ষাপটে উভয় দেশই এখন আর কোনো বাধ্যবাধকতা বা সমান্তরাল ঘোষণার মধ্যে নেই বলে তারা মনে করে।

এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া দায়িত্বশীল ও বিচক্ষণভাবে কাজ করতে চায়।’ তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা ‘নির্ণায়ক’ পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X