সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালিতে মার্কিন তেলবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
হরমুজ প্রণালিতে মার্কিন তেলবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান

ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি গনবোট মার্কিন পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্টেনা ইম্পেরেটিভ-কে ধাওয়া করার চেষ্টা করেছে। তবে আন্তর্জাতিক ম্যারিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটি ইরানের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করেনি। পরে একটি মার্কিন যুদ্ধজাহাজ ট্যাংকারটিকে নিরাপদে এগিয়ে নিয়ে গেছে।

মঙ্গলবার রাতে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এবং মার্কিন সংবাদমাধ্যম গার্ডিয়ান-এ প্রকাশিত হয়েছে।

ম্যারিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, স্টেনা ইম্পেরেটিভ নামের ট্যাংকারটির কাছে ইরানি নৌযানগুলো পৌঁছে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে। তবে ট্যাংকারটি গতি বাড়িয়ে এগিয়ে যায় এবং যাত্রা অব্যাহত রাখে। পরে একটি মার্কিন যুদ্ধজাহাজ সেটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয়।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, ওমানের উত্তরে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে সশস্ত্র নৌযানের একটি দল একটি জাহাজকে আটকের চেষ্টা করে। তবে তারা জাহাজ বা সংশ্লিষ্ট নৌযানের পরিচয় প্রকাশ করেনি। সংস্থাটি বলেছে, ঘটনাটি হরমুজ প্রণালির ট্রাফিক সেপারেশন স্কিমে ঘটেছে এবং বিষয়টি তদন্তাধীন।

অন্যদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে- একটি জাহাজ প্রয়োজনীয় আইনি অনুমতি ছাড়া ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল। সতর্কবার্তা দেওয়ার পর সেটি এলাকা ছেড়ে যায় এবং কোনো বিশেষ নিরাপত্তা ঘটনা ঘটেনি।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ওপেকভুক্ত দেশ- সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক- তাদের অধিকাংশ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। যার বড় অংশ যায় এশিয়ার বাজারে। ফলে এই রুটে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে ট্যাংকার জব্দ বা আটকের একাধিক ঘটনা ঘটেছে। ২০২৩ সালে দুটি এবং ২০২৪ সালে একটি জাহাজ ইরান জব্দ করেছিল বলে জানা যায়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার কিছু ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান-সম্পর্কিত ট্যাংকার জব্দের প্রতিক্রিয়ায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X