সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রণতরীর কাছে ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
রণতরীর কাছে ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই সময় আরব সাগরে মার্কিন নৌবহরের কাছে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি ‘আক্রমণাত্মক ভঙ্গিতে’ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর দিকে এগিয়ে আসছিল। আত্মরক্ষার অংশ হিসেবে পরে সেটিকে গুলি করে নামানো হয়।

মার্কিন সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার আরব সাগরে শাহেদ-১৩৯ মডেলের ওই ইরানি ড্রোনটি অজ্ঞাত উদ্দেশ্যে বিমানবাহী রণতরীর দিকে উড্ডয়ন করছিল। পরিস্থিতি বিবেচনায় আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি ভূপাতিত করে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানান, রণতরী ও এতে থাকা নৌসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় কোনও মার্কিন সেনা আহত হননি এবং সামরিক সরঞ্জামেরও কোনও ক্ষতি হয়নি।

এই ড্রোন ভূপাতিতের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন কূটনীতিক পর্যায়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ চলছিল। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে।

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে সামরিক শক্তি জড়ো করেছে, তার সবচেয়ে দৃশ্যমান অংশ হলো আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। যদিও তখন সরাসরি হস্তক্ষেপ করা হয়নি, তবে পরে ট্রাম্প প্রশাসন পারমাণবিক ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির উপকূলে নৌবহর পাঠায়।

এর মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, একই দিনে কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালিতে আরেকটি ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানি করেছে।

ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, আইআরজিসির দুটি নৌকা এবং একটি মোহাজের ড্রোন দ্রুতগতিতে এম/ভি স্টেনা ইম্পেরেটিভ নামের ট্যাংকারটির কাছে আসে এবং জাহাজে ওঠা ও দখলের হুমকি দেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X