রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ভোটার তালিকায় এক বাবার ৩৮৯ সন্তান!

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি-সংগৃহীত

এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটারকে। বাস্তব ও বৈজ্ঞানিকভাবে এমন ঘটনা অসম্ভব বলে মত দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এই গরমিল ধরা পড়ে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর ও অস্বাভাবিক এই তথ্য।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানায়, বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক জন ভোটারের সঙ্গে শত শত ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে। শুধু বীরভূম নয়, রাজ্যের একাধিক জেলায় একই ধরনের অসঙ্গতির তথ্য মিলেছে। হাওড়ার সাঁকরাইলে এক জনকে অভিভাবক হিসেবে দেখানো হয়েছে ৩১০ জন ভোটারের ক্ষেত্রে। মুর্শিদাবাদে ১৯৯, দার্জিলিঙে ১৫২, জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ এবং আসানসোলে ১৭০ জন ভোটার একই ব্যক্তিকে নিজেদের অভিভাবক হিসেবে নথিভুক্ত করেছেন। নির্বাচন কমিশনের ভাষায়, এসব তথ্য ভোটার তালিকায় বড় ধরনের তথ্যগত ও যুক্তিগত ত্রুটির ইঙ্গিত দেয়। এ কারণে ছয় জন বা তার বেশি সন্তানের সঙ্গে যুক্ত ভোটারদের নোটিস দিয়ে শুনানিতে ডাকা হয়েছে।

এই ইস্যুতেই পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী বুধবার মামলার শুনানি হওয়ার কথা। কমিশনের হলফনামার পর ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X