সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গাজার রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
গাজার রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলল ¦ ছবি: ইউরোনিউজ

গাজা ও মিসরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে আংশিকভাবে পুনরায় চালু হবে। কয়েক মাস বন্ধ থাকার পর সীমান্তটি পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হচ্ছে, যাতে মূলত আহত ব্যক্তিদের পারাপারের সুযোগ থাকে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সীমান্তটি ২ ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

গাজার সাধারণ মানুষ এবং মানবিক সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্তটি ২০২৪ সালের মে মাসে হামাসের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বন্ধ ছিল। চলতি বছরের শুরুতে স্বল্প সময়ের জন্য সীমান্তটি খোলা হলেও পরে আবার বন্ধ করা হয়।

ইসরায়েল আগে ঘোষণা করেছিল যে, গাজায় আটক শেষ ইসরায়েলি জিম্মি র‌্যান গিভিলির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত রাফাহ সীমান্ত খোলা হবে না। গত ২৮ জানুয়ারি ইসরায়েলে তার দাফন সম্পন্ন হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিষয়ক সংস্থা কোগাট জানিয়েছে, সীমান্ত দিয়ে প্রবেশ ও প্রস্থান কঠোর নিরাপত্তা ছাড়পত্রের আওতায় পরিচালিত হবে। এই প্রক্রিয়া মিসরের সঙ্গে সমন্বয় এবং ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে, প্রতিদিন কতজন মানুষ সীমান্ত পার হতে পারবেন বা গাজায় ফেরার অনুমতি কীভাবে দেওয়া হবে—এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর মধ্যেই গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ জানুয়ারি ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালিয়েছে।

বিদেশে চিকিৎসার অপেক্ষায় থাকা বহু গাজাবাসীর জন্য রাফাহ সীমান্ত আংশিকভাবে খোলার সিদ্ধান্তকে দীর্ঘদিন পর পাওয়া একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X