সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩২

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গতকাল শনিবার ইসরায়েলের চালানো একাধিক বিমান হামলায় ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, যা নতুন করে মানবিক সংকট ও যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায়, দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসরত তাঁবু লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। এতে একাধিক পরিবার হতাহত হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর শনিবারের হামলাগুলো ছিল সবচেয়ে জোরালো ও ভয়াবহ। গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। চলতি বছরের শুরুতে শুরু হয় দ্বিতীয় পর্যায়।

গাজা উপত্যকায় শনিবারের একাধিক হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। শনিবারের হামলাগুলো এর প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।

গত বছর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে একাধিকবার তা লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে হামাস ও ইসরায়েল।

হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার পূর্ব রাফা এলাকায় ‘ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে আটজন সন্ত্রাসীকে বের হতে দেখা গেছে’। অথচ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ওই এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সঙ্গে দেশটির সেনাবাহিনী একযোগে গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ‘চারজন কমান্ডার ও আরও কিছু সন্ত্রাসী’, একটি অস্ত্র সংরক্ষণাগার, একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং গাজার মধ্যাঞ্চলে হামাসের দুটি হামলা কেন্দ্র রয়েছে।

এদিকে শনিবারের বিমান হামলার সমালোচনা করেছে হামাস। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এটাই প্রমাণ করে, গাজা উপত্যকায় ইসরায়েল নির্মম গণহত্যামূলক যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছে।

হামাস আরও জানিয়েছে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের সাতজন রয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, হামলাগুলো আবাসিক ভবন, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয়েছে।

গাজা নগরীর শিফা হাসপাতালে কর্মকর্তারা শহরটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও দুজন নারী নিহত হওয়ার খবর জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X