সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেলুচিস্তানে অভিযান: ভারতের মদদপুষ্ট ৯২ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
বেলুচিস্তানে অভিযান: ভারতের মদদপুষ্ট ৯২ জঙ্গি নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চালানো ব্যাপক সামরিক অভিযানে ভারতের মদদপুষ্ট অন্তত ৯২ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার ভয়াবহ সমন্বিত হামলার পর এই অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, অভিযানের সময় ১৫ জন নিরাপত্তা কর্মী এবং ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে হামলার পেছনে ভারতের সমর্থন রয়েছে বলে অভিযোগ তোলে ইসলামাবাদ। তবে ভারত সরকার বরাবরের মতোই এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।

এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে এবং দাবি করে যে এতে পাকিস্তানি সেনাবাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছে।

তবে উভয় পক্ষের এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে দারিদ্র্যপীড়িত বেলুচিস্তান প্রদেশে চলমান জাতিগত বিদ্রোহের প্রেক্ষাপটে এই সহিংসতাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একাধিক হামলা চালায় জঙ্গিরা। এর জবাবে বেলুচিস্তানজুড়ে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করা হয় এবং জঙ্গিদের “অশুভ পরিকল্পনা সফলভাবে ব্যর্থ” করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

নিরাপত্তা পরিস্থিতির কারণে কোয়েটার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন ও আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে মোবাইল ফোন পরিষেবা বন্ধ এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আঞ্চলিক ট্রেন চলাচল স্থগিত করা হয়।

এর আগে শনিবার গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত জঙ্গিরা বেলুচিস্তানের অন্তত ১২টি শহর ও জনপদে পুলিশ, আধাসামরিক বাহিনীর স্থাপনা, কারাগার এবং সরকারি ভবনে হামলা চালায়।

বিএলএ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, স্থানীয় জনগণের উন্নয়ন উপেক্ষা করে পাকিস্তানের ফেডারেল সরকার দেশের বৃহত্তম এই প্রদেশের সমৃদ্ধ খনিজ সম্পদ শোষণ করছে, যার বিরোধিতায় তারা সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X