সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অংশ নেবে না ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অংশ নেবে না ব্রিটেন

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি হামলায় ব্রিটেন অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। তবে, যদি তেহরান পাল্টা আক্রমণ চালায়, তখন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে ব্রিটিশ বাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, কাতারে ব্রিটিশ বিমান বাহিনীর (আরএএফ) ‘টাইফুন’ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করার সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ইরানের ওপর মার্কিন ‘প্রথম আঘাত’ আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। তবে কাতার বা অন্যান্য আঞ্চলিক মিত্ররা যদি নিরাপত্তার কারণে সাহায্যের আবেদন করে, ব্রিটিশ বাহিনী সেখানে অংশ নিতে পারে।

সম্প্রতি লিংকনশায়ার থেকে আরএএফ-এর ১২ নম্বর স্কোয়াড্রন কাতারে তাদের ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে। মূল উদ্দেশ্য হলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্টা হামলা থেকে কাতারকে রক্ষা করা। কাতারে রয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন বিমানঘাঁটি আল-উদাইদ, যেখানে ব্রিটিশ সেনাও কর্মরত রয়েছেন।

চীন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

ব্রিটিশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরী পাঠিয়ে বিভিন্ন সামরিক বিকল্প খোলা রেখেছেন।

এর আগে ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় ব্রিটেন আত্মরক্ষামূলক কার্যক্রমে সক্রিয় সহায়তা দিয়েছিল। টাইফুন যুদ্ধবিমানগুলো মূলত ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কার্যকর। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় মার্কিন ‘প্যাট্রিয়ট’ ও ‘থাড’ সিস্টেমের ওপর নির্ভর করতে হয়। বর্তমানে জর্ডানে মোতায়েন মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা রক্ষা করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X