সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের মুহূর্তে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিমানবন্দর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে বিধ্বস্ত হওয়া ওই বিমানে আটজন আরোহী ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে দুর্ঘটনায় আরোহীদের ভাগ্যে কি ঘটেছে ও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর রয়টার্সের

এফএএ জানায়, রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা ৪৫ মিনিটের দিকে দেশটির অঙ্গরাজ্যের মেইনের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোফ্যান জেট বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ দুর্ঘটনায় পড়ে। সংস্থাটি জানিয়েছে, ঘটনার তদন্ত দ্রুত শুরু করা হবে।

দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে অবহিত এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুর্ঘটনার পর সেখানে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে।

দুর্ঘটনার কিছু আগে বিমানবন্দরে হালকা তুষারপাত শুরু হয়েছিল বলে আবহাওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আবহাওয়া এই দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছে কি-না, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

এদিকে, ব্যাঙ্গরসহ মেইনের অধিকাংশ এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি রয়েছে। ব্যাঙ্গর শহরটি মেইনের তৃতীয় বৃহত্তম শহর।

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল। বিমানের নিবন্ধিত মালিক হিসেবে যে প্রতিষ্ঠানের নাম রয়েছে, তাদের ঠিকানা টেক্সাসের হিউস্টনে অবস্থিত। আর এই ব্যক্তিগত ক্ষতিপূরণ বিষয়ক আইন সংস্থা আর্নল্ড অ্যান্ড ইটকিন-এর ঠিকানার সঙ্গে মিল রয়েছে।

এফএএ-এর নথি অনুযায়ী, বিমানটি ২০২০ সালের এপ্রিল মাসে কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার তদন্তে এফএএ-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) অংশ নেবে বলে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X