সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা ভারতীয় নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা ভারতীয় নাগরিকের

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয় নাগরিক। শনিবার (২৪ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানায়।

আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে গুলিতে ভারতীয় নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে জর্জিয়ার লরেন্সকেভিল সিটির একটি আবাসিক এলাকায়। স্থানীয় পুলিশ একটি বাড়িতে পৌঁছে চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়।

নিহতদের গুলি করা ব্যক্তির নাম বিজয় কুমার (৫১)। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী মিনু দোগরা, গৌরভ কুমার, নিধি চন্দর ও হারিস চন্দর।

ঘটনার সময় ওই বাড়িতে ৭, ১০ ও ১২ বছর বয়সী তিন শিশু উপস্থিত ছিল। তাদের মধ্যে ১২ বছর বয়সী শিশুটি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সৌভাগ্যক্রমে গোলাগুলির ঘটনায় কোনো শিশু আহত হয়নি। পরে শিশুদের পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মায় দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার আগে বিজয় কুমার ও তাঁর স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক ঝগড়া হয়। এরপর তাঁরা নিজেদের ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে অন্য একটি বাড়িতে যান, যেখানে নিহত তিনজন বসবাস করতেন এবং সেখানে আরও দুই শিশু থাকত।

ঝগড়ার পর কেন তারা ওই বাড়িতে গিয়েছিলেন—এই বিষয়ে এখনো তদন্তকারীদের কাছে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X