মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ট্রাম্পের হুমকি:

পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে ইরানকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে ‘পৃথিবী থেকে মুছে ফেলা হবে’ বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নিউজ নেশন–এর সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে ‘কেটি প্যাভলিচ টুনাইট’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়। তবে আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি—আমার সঙ্গে যদি কিছু ঘটে, তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে।

ট্রাম্প জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন।

সে সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, এই ষড়যন্ত্রের পেছনে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে সোলাইমানি নিহত হন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা। এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত।

ট্রাম্প আরও বলেন, আমার স্পষ্ট নির্দেশনা আছে। যদি কিছু ঘটে, তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে।

ট্রাম্প আগেও জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তবে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কূটনৈতিক সম্পৃক্ততার সব পথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তারা এমন কিছু করেনি, আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো। বিষয়টি আমার ব্যক্তিগত নয়—যদি তারা এটা করত, তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত। কিছুই অবশিষ্ট থাকত না।

এদিকে ইরানে টানা সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে। তবে সাম্প্রতিক সময়ে তাকে জানানো হয়েছে যে, এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘গ্রাস’ করতে চায়।

খামেনি বলেন, আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না। তবে দেশের ভেতরের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না। অভ্যন্তরীণ অপরাধীদের চেয়েও ভয়ংকর আন্তর্জাতিক অপরাধীরা—তাদেরও ছাড় দেওয়া হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X