সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ইয়েমেনে ভয়াবহ খাদ্যসংকট: দুর্ভিক্ষের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
ইয়েমেনে ভয়াবহ খাদ্যসংকট ¦ ছবি: এপি

দীর্ঘ সময় ধরে চলমান যুদ্ধ, অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক সহায়তার হ্রাসের কারণে ইয়েমেন আবারও ভয়াবহ খাদ্যসংকটের দিকে ধাবিত হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, ২০২৬ সালের শুরুতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ এই সংকটের মধ্যে পড়বেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, এটি ২০২২ সালের পর ইয়েমেনে সবচেয়ে গুরুতর খাদ্যসংকট হবে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুযায়ী, আরও অন্তত ১০ লাখ মানুষ প্রাণঘাতী ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন।

মূল্যায়নে আরও বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে চারটি জেলার কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিতে পারে এবং এতে ৪০ হাজারের বেশি মানুষ সরাসরি ভুক্তভোগী হবে। এটি ২০২২ সালের পর দেশটির জন্য সবচেয়ে ভয়াবহ পূর্বাভাস।

বছরের পর বছর ধরে চলমান যুদ্ধ ও ব্যাপক বাস্তুচ্যুতি মানুষের জীবিকা ধ্বংস করে দিয়েছে এবং মৌলিক স্বাস্থ্য ও পুষ্টিসেবা পাওয়ার সুযোগ সীমিত করেছে। এই সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে দেশব্যাপী অর্থনৈতিক ধস। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে এবং খাদ্যের দাম বেড়েছে। একইসঙ্গে মানবিক সহায়তাও ব্যাপকভাবে কমে এসেছে।

আইআরসি জানায়, ২০২৫ সালের শেষ নাগাদ ইয়েমেনের মানবিক সহায়তার প্রয়োজনের মাত্র ২৫ শতাংশেরও কম অর্থায়ন পাওয়া গিয়েছিল, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে জীবনরক্ষাকারী পুষ্টি কর্মসূচিগুলো পেয়েছে প্রয়োজনীয় অর্থের ১০ শতাংশেরও কম।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘মানবিক সহায়তায় ভয়াবহ কাটছাঁট, জলবায়ুজনিত ধাক্কা, অর্থনৈতিক ধস এবং সাম্প্রতিক নিরাপত্তা সংকট— সব মিলিয়ে পরিস্থিতির এই দ্রুত অবনতি চলমান বিপর্যয় ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তাই সামনে এনেছে।’

ইয়েমেনে আইআরসির কান্ট্রি ডিরেক্টর ক্যারোলাইন সেকিয়েওয়া বলেন, যে গতিতে পরিস্থিতির অবনতি হচ্ছে তা উদ্বেগজনক। তিনি বলেন, ‘পরের বেলা খাবার জুটবে কি না তা নিয়ে ইয়েমেনের মানুষ একসময় শঙ্কায় থাকতো। আমার ভয় হচ্ছে, আমরা হয়তো আবার সেই অন্ধকার অধ্যায়ে ফিরে যাচ্ছি।’

তিনি জানান, পরিবারগুলো চরম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তার ভাষায়, ‘ইয়েমেনে খাদ্যসংকট আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি এখন প্রতিদিনের বাস্তবতা। এতে বাবা-মায়েরা অসম্ভব কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। কিছু অভিভাবক সন্তানদের খাওয়াতে বন্য উদ্ভিদ সংগ্রহ করতেও বাধ্য হচ্ছেন।’

তবে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তিনি বলেন, এই সংকট এড়ানো সম্ভব। তিনি দাতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং নগদ সহায়তাকে পরিবারগুলোর মৌলিক চাহিদা মর্যাদার সঙ্গে পূরণের অন্যতম কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডিসেম্বরে আমিরাত-সমর্থিত দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। তারা সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছে গেলে সৌদি-সমর্থিত বাহিনী আবার বড় অংশের নিয়ন্ত্রণ নেয়।

বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, অমীমাংসিত প্রতিদ্বন্দ্বিতা, ভূরাজনীতি ও তেলনীতি নিয়ে বিরোধ ইয়েমেনকে আবার বড় ধরনের সংঘাতে ঠেলে দিতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X