সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৩ স্কুলশিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
দক্ষিণ আফ্রিকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৩ স্কুলশিক্ষার্থী নিহত ¦ ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে স্কুলগামী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাস্থলেই ১১ জন শিশু নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কর্তৃপক্ষের তথ্যমতে, সোমবার সকাল প্রায় ৭টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় বেসরকারি ওই মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একাধিক শিশুর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হবে।

গাউতেং জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনায় আহত পাঁচজনকে সেবোকেং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে পাঠানো হয়েছে। মিনিবাসটির চালকও আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এক শোকবার্তায় তিনি জানান, জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবার এবং সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা প্রদান করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X