সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলা মানেই সরাসরি ইরানের সার্বভৌমত্বে আঘাত, যার জবাব হবে কঠোর ও প্রতিশোধমূলক।

মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।

এ সময় ইরানিদের বর্তমান আর্থিক দুর্দশা ও জীবনযাত্রার সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দায়ী করেন তিনি। তার ভাষায়, ইরানের জনগণ যে অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তার মূল কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।

রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছিল। এর জবাবে ট্রাম্প পুনরায় বলেন, ইরানে নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X