বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম
স্পেনে ট্রেন দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত শতাধিক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে।

স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন কর্ডোবা প্রদেশের আদামুজ শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। পরে সেটি বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি ট্রেনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে লাইনচ্যুত হয়।

প্রথমদিকে পুলিশের পক্ষ থেকে নিহতের সংখ্যা পাঁচজন বলা হলেও পরে তা বেড়ে ২১ জনে দাঁড়ায়। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সানজ জানান, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বহু যাত্রী এখনো বগির ভেতরে আটকে থাকায় আহতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে।

কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিস প্রধান ফ্রান্সিসকো কারমোনা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিভিইকে বলেন, ট্রেনের বগিগুলো সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে। ধাতু চেপে বসে আছে। অনেক মানুষ ভেতরে আটকে আছেন। কাউকে উদ্ধার করতে গেলে কখনো কখনো মৃতদেহ সরিয়ে জায়গা তৈরি করতে হচ্ছে—এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন কাজ।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের একটি বগি পুরোপুরি উল্টে যায়। টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলে চিকিৎসক, উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিস সদস্যদের ব্যস্তভাবে কাজ করতে দেখা গেছে।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরএনই’র এক সাংবাদিক ওই দুর্ঘটনাকবলিত ট্রেনেই ছিলেন। তিনি বলেন, সংঘর্ষের মুহূর্তটি তাঁর কাছে “ভূমিকম্পের মতো” মনে হয়েছে। আতঙ্কিত যাত্রীরা জরুরি হাতুড়ি ব্যবহার করে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।

দুর্ঘটনায় আহত যাত্রী লুকাস মেরিয়াকো লা সেক্সটা টেলিভিশনকে বলেন, পুরো ঘটনাটি ছিল একেবারে হরর মুভির মতো। পেছন থেকে প্রচণ্ড ধাক্কা লাগে। মনে হচ্ছিল পুরো ট্রেন ভেঙে পড়ছে। ভাঙা কাচের কারণে অনেক মানুষ আহত হয়েছেন।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনাকবলিত দুটি ট্রেনে মোট প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন।

এই দুর্ঘটনার জেরে মাদ্রিদ, সেভিয়া, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রুটে উচ্চগতির ট্রেন চলাচল অন্তত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে অ্যাডিফ। সংশ্লিষ্ট স্টেশনগুলোতে যাত্রীদের পরিবার ও স্বজনদের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এদিকে স্পেনের রাজপ্রাসাদ এক বার্তায় জানায়, রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ৩ হাজার কিলোমিটার, যা ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। এই নেটওয়ার্কের মাধ্যমে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাসহ দেশের প্রধান শহরগুলো সংযুক্ত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

X