সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খামেনিকে সরিয়ে ইরানে নতুন নেতা চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
খামেনিকে সরিয়ে ইরানে নতুন নেতা চান ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর দেশটিতে নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের মাধ্যমে মূলত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার (১৭ জানুয়ারি) ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।

বিক্ষোভকারীদের ওপর দমন–পীড়নের জন্য খামেনির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, একজন দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা পুরো দেশের জন্য ধ্বংসাত্মক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা চালানো হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি।

ট্রাম্প আরও বলেন, দেশ পরিচালনা করতে হলে নেতাদের উচিত জনগণের কল্যাণে মনোযোগ দেওয়া। দেশের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য কয়েক হাজার মানুষকে হত্যা করা কোনো নেতৃত্বের পরিচয় হতে পারে না। নেতৃত্ব মানে শ্রদ্ধা— ভয় বা মৃত্যুর শাসন নয়।

এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের আগেই তাকে কঠোর ভাষায় সমালোচনা করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ইরানের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় ইরানের নিরাপত্তা বাহিনী কঠোরভাবে আন্দোলন দমন করে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিক্ষোভে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

সূত্র: পলিটিকো

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X