সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন

ইরানের সরকারবিরোধী বিক্ষোভের তীব্রতার মাঝে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পেন্টাগনের সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়া এই যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং এনবিসি শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের চারটি প্রতিবেশী দেশ—কাতার, জর্ডান, ইরাক এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে বর্তমানে প্রায় ৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় পেন্টাগন এই চার দেশের ঘাঁটিতে সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অসহনীয় মূল্যস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর থেকে। মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে বিক্ষোভকারীদের আন্দোলন পুরো দেশকে প্রায় অচল করে দিয়েছে।

বিক্ষোভ দমন করতে ইরান সরকার ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যেই ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, এবং হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের শুরু থেকেই সতর্ক করে আসছিলেন যে, ইরান সরকার জনতার বিক্ষোভ দমন করতে কঠোর পন্থা অবলম্বন করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। যদিও বর্তমানে তিনি আংশিক সুর নরম করেছেন, তবে সামরিক অভিযানের সম্ভাব্যতা এখনও বাতিল করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X