সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলেই ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
গ্রিনল্যান্ড দখলে বাধা দিলেই ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত বিষয়ে যেসব দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত হবে না, তাদের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ শনিবার (১৭ জানুয়ারি)।

শনিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যদি কোনো দেশ আমাদের পরিকল্পনার বিরোধিতা করে, তবে আমরা তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি।

ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশ ডেনমার্কের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করবে।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে জানায়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও এই বিষয়ে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। ট্রাম্পের বক্তব্যের সময়ই কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করেন। তারা গ্রিনল্যান্ডের সংসদ সদস্য ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেদেরিকসেনের সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানান, তারা স্থানীয় জনগণের মতামত শোনার জন্য এবং পরিস্থিতির উত্তেজনা কমানোর জন্য এই সফর করছেন। তিনি বলেন, আমরা জনগণের মতামত শুনে তা ওয়াশিংটনে নেব।

বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে শতাধিক মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আছে। ডেনমার্কের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও সেনা মোতায়েন করতে পারে।

ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা হলে জোটের ভিত্তি নষ্ট হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X