সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দিলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
মারিয়া করিনা মাচাদো ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার পদক প্রদান করছেন ¦ ছবি: দ্য গার্ডিয়ান

ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিবিদ এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তিনি এই ব্যতিক্রমী উপহার তুলে দেন।

মারিয়া কোরিনা মাচাদোর দেওয়া এই উপহার আন্তরিকভাবে গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মাচাদোর ভূমিকার প্রশংসাও করেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিক ও সমর্থকদের উদ্দেশে মাচাদো বলেন, আজকের দিনটি ভেনেজুয়েলার জন্য ঐতিহাসিক। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছি।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিবিসি ও একাধিক পশ্চিমা গণমাধ্যম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রশাসনের কর্মকর্তারা।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি যা করেছি, তার স্বীকৃতি হিসেবে মারিয়া তার নোবেল শান্তি পদক আমাকে উপহার দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের একটি অনন্য দৃষ্টান্ত।

এদিকে বিষয়টি নিয়ে নোবেল কমিটির সঙ্গেও যোগাযোগ করে বিবিসি। কমিটি সরাসরি মন্তব্য না করে জানায়, নোবেল পুরস্কার একবার প্রদান করা হলে তা বাতিল করা যায় না। কোনো নোবেলজয়ী চাইলে নিজের পদক অন্য কাউকে উপহার দিতে পারেন, তবে নথিপত্রে নোবেলজয়ীর নামই স্থায়ীভাবে সংরক্ষিত থাকে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

মাদুরো দম্পতিকে আটক করার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা রয়েছে।

এদিকে মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে আগ্রহী। মাদুরোবিরোধী রাজনৈতিক জোটের একটি অংশ তাকে সমর্থন করলেও এখনো এ বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে স্পষ্ট সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়নি। বরং মাদুরো দম্পতিকে গ্রেপ্তারের পর ট্রাম্প মন্তব্য করেছিলেন, মারিয়া একজন চমৎকার নারী, কিন্তু তিনি সরকার পরিচালনা করতে পারবেন বলে আমার মনে হয় না। দেশের ভেতরে রাষ্ট্র পরিচালনার জন্য যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রয়োজন, তা তার নেই।

সূত্র : আরটি, বিবিসি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X