সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিখোঁজ বিড়াল ‘ল্যান্ডো’র সন্ধানে লাখ টাকার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
নিখোঁজ বিড়াল ল্যান্ডো ¦ ছবি: গালফ নিউজ

দুবাইয়ের ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স থেকে নিখোঁজ একটি পোষা বিড়ালকে ফিরে পেতে তার মালিক ৩,০০০ দিরহাম (প্রায় ১ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছেন। ল্যান্ডো নামের অ্যারাবিয়ান মাউ প্রজাতির এই সাদা ও হালকা কমলা-বাদামি ছোপযুক্ত বিড়ালটি গত বছরের ২৯ নভেম্বর থেকে নিখোঁজ।

ল্যান্ডোর মালিক পিটার হপকিন্স, যিনি দুবাইয়ের একটি ব্রিটিশ কারিকুলাম স্কুলে সংগীত শিক্ষক, শীতকালীন ছুটিতে দেশের বাইরে যাওয়ার সময় তার সহকর্মী হেইলি রেইনোল্ডসের কাছে ল্যান্ডোর দেখভালের দায়িত্ব দেন। ভুলক্রমে দ্বিতীয় তলার ব্যালকনির দরজা খোলা থাকায় ল্যান্ডো বের হয়ে যায়।

হেইলি রেইনোল্ডস বলেন, ও আমার তত্ত্বাবধানে ছিল। আমি পাঁচটি বিড়ালকে ব্যালকনিতে রেখেছি, যারা কখনও বাইরে যায় না। দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। সকালে উঠে দেখি ল্যান্ডো নেই।

দ্বিতীয় তলা থেকে পড়ে যাওয়ার কারণে ল্যান্ডো আহত বা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবু মালিক হপকিন্স আশা ছাড়েননি। তিনি বলেন, হয়তো কেউ ওকে আশ্রয় দিয়েছে, কিন্তু তারা জানে না ও নিখোঁজ।

পুরস্কারের ঘোষণা দেয়ার পর থেকে এলাকার বিভিন্ন স্থানে ল্যান্ডোর খোঁজে পোস্টার লাগানো হয়েছে। হেইলি রেইনোল্ডস এবং হপকিন্স প্রতিদিন আশপাশের এলাকায় খোঁজ চালাচ্ছেন, বিশেষ করে পার্ক প্লেস রেসিডেন্সের পার্ক এবং আকিলা স্কুল সংলগ্ন এলাকায়।

হপকিন্স বলেন, আমার একমাত্র পোষা প্রাণী হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ও ছাড়া বাড়িটা ভীষণ ফাঁকা লাগে। অনেক সময় মনে হয় চোখের কোণে ওকে দেখছি।

দুই শিক্ষক সবাইকে সাহায্যের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন ভাষায় পোস্টার ছাপানো হয়েছে এবং সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে। একটি পোস্টারে লেখা রয়েছে, মাইক্রোচিপযুক্ত – কোনো কলার নেই। ও খুব ভীতু। দয়া করে তাড়া করবেন না।

সূত্র: গালফ নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X