সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের ভয়ে গ্রিসে পালালো নেতানিয়াহুর বিমান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
ইরানের ভয়ে গ্রিসে পালালো নেতানিয়াহুর বিমান!  ¦ ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ব্যবহৃত রাষ্ট্রীয় বিমান ‘উইং অব জায়ন’ গ্রিসের ক্রেটেতে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিমানটি ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি থেকে উড়াল দেয়।

এর আগে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ এবং দু’বারের প্রতিহামলার সময়ও বিমানটিকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছিল। সাধারণত নেভাতিম বিমানঘাঁটিতে অবস্থান করা এই বিমানটি যুদ্ধ পরিস্থিতিতে লক্ষ্যবস্তু হতে পারে, যা ইরান বারবার আক্রমণ করেছে।

বিমানটির গ্রিস যাওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সূত্র থেকে বলা হয়, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পাল্টা হামলার কারণে সরানো হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি নিয়মিত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য গ্রিসে যাচ্ছে।

ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন। শেষ কয়েকদিনে এই হুমকির তীব্রতা আরও বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় ইরান সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা করলে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সেনা সরাচ্ছে।

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। বিশেষ করে বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখা হয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিওকে সামরিক করেসপন্ডেন্ট ড্যারন কাদোস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তখন মধ্যপ্রাচ্য ও ইসরায়েলকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে প্রতিহামলার নির্দেশ দিতে পারেন।

ইসরায়েলি কর্মকর্তারা আরও আশঙ্কা করছেন, লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেন থেকে হুতি, সিরিয়া ও ইরাক থেকেও একত্রিত হামলা চালানো হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X