সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গাজায় নিহত ছাড়াল ৭১ হাজার ৪০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
গাজায় নিহত ছাড়াল ৭১ হাজার ৪০০ ¦ ছবি: সিএনএন

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৪১৯ জনে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭১ হাজার ৩১৮ জন। সোমবার (১২ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের ১১ অক্টোবরের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় নতুন করে ৪৪২ জন নিহত এবং ১ হাজার ২৪০ জন আহত হয়েছেন। চলমান যুদ্ধ ও বিমান হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই পুনর্গঠন প্রক্রিয়ায় আবাসন, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

এদিকে, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো আনুমানিক ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই নিহত বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, জরুরি চিকিৎসার জন্য গাজার বাইরে অন্তত ১৮ হাজারের বেশি রোগীকে স্থানান্তর করা প্রয়োজন। বর্তমানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, সংঘাতের কারণে গাজায় ৩৯ হাজারের বেশি শিশু এক বা উভয় অভিভাবককে হারিয়েছে। এর মধ্যে প্রায় ১৭ হাজার শিশু সম্পূর্ণ এতিম, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। প্রথম ধাপে জিম্মি মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক ত্রাণ প্রবেশের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় ধাপে গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং নতুন প্রশাসনিক কাঠামো গঠনের পরিকল্পনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X