সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি গড়ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি গড়ছে ভারত

বাংলাদেশ ও চীনের নৌতৎপরতা নিবিড়ভাবে নজরদারিতে রাখতে পশ্চিমবঙ্গের বন্দরনগরী হলদিয়ায় নতুন নৌঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই পরিকল্পনাকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে উদ্ভূত সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত করে দেখছেন বিশ্লেষকরা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর অংশে চীনা নৌবাহিনীর উপস্থিতি ও তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ছে বলেও তারা দাবি করেছেন।

ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা একাধিকবার পাকিস্তান সফর করেছেন। এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নৌঘাঁটিটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়ায় গড়ে তোলা হবে। এই ঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদীপথ ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী নৌযান।

নৌঘাঁটি নির্মাণের জন্য হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজন কমবে এবং অপারেশনাল সক্ষমতা বাড়বে বলে মনে করছেন নৌবাহিনীর কর্মকর্তারা।

ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গেছে, এই ঘাঁটিতে মোতায়েন করা হবে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (এফআইসি) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট (এনডব্লিউজেএফএসি)-এর মতো অত্যাধুনিক ও দ্রুতগতির সামরিক নৌযান। এসব নৌযানের গতি ঘণ্টায় প্রায় ৭৪ থেকে ৮৩ কিলোমিটার (৪০–৪৫ নট), যা এগুলোকে বিশ্বের অন্যতম দ্রুতগতির সামরিক নৌযানে পরিণত করেছে।

এই যুদ্ধজাহাজগুলোতে সংযোজন করা হবে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘নাগাস্ত্র’ সুইসাইড ড্রোন সিস্টেমসহ আধুনিক অস্ত্রশস্ত্র।

প্রস্তাবিত নৌঘাঁটিতে সার্বক্ষণিকভাবে প্রায় ১০০ জন নৌ কর্মকর্তা ও সৈনিক মোতায়েন থাকবেন বলে জানা গেছে।

মূলত বঙ্গপোসাগর ও ভারত মহাসগারে চীনের উপস্থিতি বৃদ্ধি, বাংলাদেশ ও চীনের মধ্যকার সামরিক সহযোগিতা সম্পর্কিত সাম্প্রতিক বিভিন্ন চুক্তি এবং চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশেল ঘণ ঘন যোগাযোগের কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নৌঘাঁটি তৈরি করছে ভারত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X