সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাতের রাজকোট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাতের রাজকোট

একবার বা দু’বার নয়—মাত্র ১২ ঘণ্টার মধ্যে নয়বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাতের রাজকোট। লাগাতার এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। ভয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি এলাকায় বাড়িঘর খালি করানো হয়। তবে এখনো পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন হয়। শেষ কম্পন হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। মাঝে কম্পন হয়েছে আরও সাত বার। নয়বারে মধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিত ৮। সবচেয়ে কম কম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৯।

প্রশাসন আরও জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে। উপলেটা মূলত কচ্ছ অঞ্চলের মধ্যে পড়ে, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত।

এদিকে একসঙ্গে এত বার কম্পন আগে কখনও অনুভূত হয়েছে কি না, মনে করতে পারছেন না রাজকোটবাসী। ফলে বড় কোনও বিপদের আশঙ্কায় আতঙ্কিত তারা।

গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা যদি ৪-এর নীচে থাকে, তা হলে সেটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কিন্তু এত কম সময়ের মধ্যে কেন এত বার কাঁপল রাজকোট, সেটাই উদ্বেগের বিষয়।

বিশেষজ্ঞরা বলছেন, ফল্ট লাইন বা চ্যুতিরেখার ওপরেও পড়ছে না রাজকোট। তাহলে এই কম্পন কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও বর্ষা মৌসুমের পর এই ধরনের মৃদু কম্পন খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এত বার কম্পনের বিষয়টিই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

সূত্র: আনন্দবাজার

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X