সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এবার ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা ট্রাম্পের

সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনার পর এবার দেশটির বিপুল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রশাসনের মতৈক্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দরের ভিত্তিতে এই তেল বিক্রি করা হবে বলেও জানান তিনি।

ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকায় আন্তর্জাতিক বাজারে দেশটি মুক্তভাবে তেল বিক্রি করতে পারছিল না। নতুন এই উদ্যোগকে সেই নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলা থেকে স্টোরেজ ট্যাংকার জাহাজে করে সরাসরি এই তেল যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে এবং সেখান থেকে আন্তর্জাতিক বাজারে বিক্রির ব্যবস্থা করা হবে।

তিনি দাবি করেন, এই পরিকল্পনা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণের জন্যই লাভজনক হবে। দ্রুত বাস্তবায়নের জন্য তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানিসম্পদমন্ত্রী ক্রিস রাইটকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস-এ যোগাযোগ করে সংবাদমাধ্যম সিএনএন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তেল রপ্তানিতে সম্মতি দিয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA)-এর তথ্য অনুযায়ী, দেশটির খনিতে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় এক পঞ্চমাংশ।

তবে এত বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে, যা বিশ্ববাজারে দৈনিক মোট সরবরাহের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল সাধারণত ভারী ও ঘন প্রকৃতির হওয়ায় উত্তোলন ও পরিশোধনে অতিরিক্ত প্রযুক্তি ও যত্ন প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উচ্চমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পকারখানায় ব্যবহৃত জ্বালানি এবং ভারী যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় বিভিন্ন জ্বালানিপণ্য উৎপাদন করা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X