সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাফার জোন লঙ্ঘন করে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
বাফার জোন লঙ্ঘন করে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ  ¦ ছবি: এএফপি

বাফার জোন অতিক্রম করে দক্ষিণ সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কুনেইত্রা প্রদেশের সাইদা আল-গোলান গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ১২টি সামরিক যান প্রবেশ করে। এই ঘটনাকে সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, যুক্তরাষ্ট্রের সমন্বয় ও মধ্যস্থতায় ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিয়া ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর এই অনুপ্রবেশ ঘটে। আলোচনাগুলো মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দিনে গড়ানোর কথা ছিল।

সানাকে দেওয়া এক বিবৃতিতে সিরিয়া সরকারের একটি সূত্র জানায়, এই আলোচনা পুনরায় শুরু হওয়া প্রমাণ করে যে সিরিয়া তার অগ্রহণযোগ্যভাবে খর্ব হওয়া জাতীয় অধিকার পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল গোলান মালভূমির বাইরে সিরিয়ার আরও বিস্তৃত এলাকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে। দক্ষিণ সিরিয়ায় নিয়মিত অভিযান, বোমাবর্ষণ এবং স্থল অনুপ্রবেশ চালানো হচ্ছে। বিশেষ করে কুনেইত্রা প্রদেশে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাদের প্রবেশের ঘটনা ঘটছে। এসব অভিযানে চেকপয়েন্ট স্থাপন, গ্রেপ্তার এবং কৃষিজমি বুলডোজার দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে, যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা বাড়াচ্ছে।

যদিও সরাসরি স্থল যুদ্ধের মাত্রা কিছুটা কমেছে, তবে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের পাশাপাশি সিরিয়ার সামরিক স্থাপনা ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (ACLED)-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে ইসরায়েল সিরিয়ায় ছয় শতাধিক বিমান ও ড্রোন হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে—গড়ে প্রতিদিন প্রায় দুটি হামলা।

বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের ডিসএনগেজমেন্ট চুক্তিকে কার্যত বাতিল ঘোষণা করে। ১৯৭৩ সালের যুদ্ধের পর এই চুক্তির মাধ্যমে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল সেই বাফার জোন লঙ্ঘন করে সিরিয়ার আরও গভীরে অগ্রসর হচ্ছে।

ইসরায়েল দাবি করছে, আল-আসাদের দেশত্যাগের ফলে ওই চুক্তির আর কোনো কার্যকারিতা নেই। এই যুক্তিতে তারা বিমান হামলা, স্থল অভিযান, নজরদারি ফ্লাইট পরিচালনা, চেকপয়েন্ট স্থাপন এবং সিরীয় নাগরিকদের গ্রেপ্তার বা গুম করছে। তবে এসবের বিপরীতে এখন পর্যন্ত সিরিয়া কোনো সামরিক পাল্টা জবাব দেয়নি।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ার সঙ্গে একটি শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করতে ইসরায়েল আগ্রহী। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইসরায়েল সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে। ২০২৪ সালের শেষ দিকে এক আকস্মিক অভিযানে আল-শারা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন।

যদিও কয়েক মাস ধরে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা দৃশ্যমান অগ্রগতি ঘোষণা করা হয়নি। সিরিয়া আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আব্রাহাম অ্যাকর্ডস-এ যোগ দেওয়ারও আগ্রহ দেখায়নি। যদিও ওয়াশিংটন গোলান মালভূমিকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিষয়টি স্বীকৃতি দিয়েছে, বিশ্বের অধিকাংশ দেশ এখনো তা প্রত্যাখ্যান করে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X