মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাদুরো ও সিলিয়া ফ্লোরেস আদালতে ‘নির্দোষ’ দাবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
মাদুরো ও সিলিয়া ফ্লোরেস আদালতে ‘নির্দোষ’ দাবি ¦ ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস, সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির হয়ে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

নিউইয়র্কের ফেডারেল বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে দুজনেই নিজেদের ‘নির্দোষ’ হিসেবে ঘোষণা করেন। আদালত তাদের কনস্যুলার সহায়তার অধিকার সম্পর্কে জানায়, যার মাধ্যমে তারা কনস্যুলারের সাক্ষাৎ চাইতে পারবেন। আপাতত কেউই জামিনের আবেদন করেননি।

মার্কিন কর্তৃপক্ষ মাদুরোর বিরুদ্ধে চারটি অভিযোগ এনেছে, যার মধ্যে একটি হলো দীর্ঘমেয়াদী ‘মাদক-সন্ত্রাসী ষড়যন্ত্র’। প্রসিকিউটররা অভিযোগ করেছেন, মাদুরো রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহযোগিতা করেছেন।

শনিবার রাতে এক মার্কিন অভিযানে মাদুরো ও ফ্লোরেসকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে আনা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের ফেডারেল ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।

আদালতে মাদুরো অভিযোগ করেছেন যে, তাকে অপহরণ করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য বিচারক ১৭ মার্চ তারিখ নির্ধারণ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X