সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত বেড়ে ৮০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত বেড়ে ৮০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে রাজধানী কারাকাসে চালানো মার্কিন সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিকও রয়েছেন।

রোববার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। যদিও এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার আনুষ্ঠানিকভাবে মোট হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা প্রকাশ করেনি।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, এই অভিযানে প্রেসিডেন্ট মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ নিহত হয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, মার্কিন বাহিনী ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় এই অভিযান পরিচালনা করেছে, যা সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

এই অভিযানে কিউবার অন্তত ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে কিউবান সামরিক কর্মীরাও রয়েছেন।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল গভীর শোক প্রকাশ করে বলেন, আমাদের স্বদেশীরা অত্যন্ত বীরত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তারা সরাসরি যুদ্ধ কিংবা বোমা হামলার শিকার হয়ে জীবন উৎসর্গ করেছেন।

নিহতদের স্মরণে কিউবায় ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো এই অভিযানে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে “অপরাধমূলক ও কুখ্যাত আগ্রাসন” বলে আখ্যা দেন। তিনি প্রতিরক্ষা মিশনে নিহত কিউবান নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ভেনেজুয়েলা সরকারের দাবি, এই অভিযান আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন, যা বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্যও হুমকি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X