সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে ভেনেজুয়েলা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি কারাগারে রাখা হয়েছে। এক ঝটিকা অভিযানে তাকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।

মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, এখন থেকে ভেনেজুয়েলা কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়। হামলার পর মার্কিন কমান্ডোরা রাজধানী অবরুদ্ধ করে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে।

সূত্র জানায়, মাদুরোকে বহনকারী মার্কিন সামরিক বিমানটি প্রথমে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তথাকথিত মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মাদুরো দম্পতিকে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হোয়াইট হাউসের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা ও স্যান্ডেল পায়ে ৬৩ বছর বয়সী মাদুরোকে নিউইয়র্কে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)–এর কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন। ভিডিওতে মাদুরোকে ইংরেজিতে 'গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার' বলতে শোনা যায়।

ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলা পরিচালনার জন্য তিনি তার মন্ত্রিসভা থেকে লোক নিয়োগ দিচ্ছেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি সেখানে মার্কিন সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়ে বলেন, আমরা সরাসরি লড়াইয়ে নামতে ভয় পাই না।

ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী দলকে ক্ষমতায় বসানোর পক্ষে নন বলেই মনে হচ্ছে। বরং তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল খনি। ট্রাম্প বলেন, আমাদের বড় বড় তেল কোম্পানিগুলো সেখানে যাবে, কোটি কোটি ডলার বিনিয়োগ করে ভেঙে পড়া অবকাঠামো মেরামত করবে। আমরা সেখান থেকে বিপুল পরিমাণ তেল বিক্রি করবো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X