সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদুরোকে আটক : যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য তেলসম্পদ দখল করা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
ভেনেজুয়েলার তেলসম্পদ ¦ গ্রাফিক্স গ্রামের কাগজ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে, ওয়াশিংটন তার সরকার উৎখাত করে ভেনেজুয়েলার তেল দখল করতে চায়। এবার এই অভিযোগ যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও জ্বালানি খাতের বিশেষজ্ঞরা জোরালোভাবে তুলেছেন।

মাদুরো সাম্প্রতিক মাসগুলোতে বারবার বলেছেন, ট্রাম্প প্রশাসন তার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং দেশের বিপুল তেলসম্পদ দখল করতে চাচ্ছে। এমন প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন বিতর্ক উসকে দিয়েছে। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার অর্থনীতি সমর্থন করতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে প্রবেশ করবে।

তেলবাজার বিশ্লেষক ও লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিপো মনে করেন, ট্রাম্পের মন্তব্য স্পষ্টভাবে দেখাচ্ছে যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ মূলত তেলকেন্দ্রিক। আল জাজিরাকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আসলে সবকিছুই তেল ঘিরে।

মাদক পাচারের অভিযোগ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। লিপোর ভাষ্য, ভেনেজুয়েলা দিয়ে কতটা মাদক প্রবেশ করছে তা নিয়ে বিতর্ক রয়েছে। কোকেন আসছে কলম্বিয়া বা মেক্সিকো থেকে, নাকি ফেন্টানিলের রাসায়নিক সরবরাহ করছে চীন—এটাও স্পষ্ট নয়।

ভেনেজুয়েলার তেল খাতের বাস্তবতা তুলে ধরে লিপো বলেন, তেল খাত টিকিয়ে রাখতে বিশাল বিনিয়োগ প্রয়োজন। তিনি জানান, প্রায় ৩০ বছর আগে ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন ছিল ৩০ লাখ ব্যারেলের বেশি। বর্তমানে এটি এক মিলিয়নেরও নিচে নেমে এসেছে। লিপো উল্লেখ করেন, তেল উৎপাদন অবকাঠামো এতটাই নাজুক যে উৎপাদন ধরে রাখতে বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। তবুও উৎপাদন ক্রমেই কমছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। লিপোর ভাষায়, প্রথম প্রশ্ন হলো—ভেনেজুয়েলায় কে এই বিপুল অর্থ বিনিয়োগ করবে এবং কত দ্রুত তা করা সম্ভব? বিশেষ করে যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক ও সামরিক উভয়েই রয়েছেন। এক বিমান হামলায় কারাকাস বিমানবন্দরের পশ্চিমে দরিদ্র এলাকা ক্যাটিয়া লা মার-এর একটি তিনতলা আবাসিক ভবন সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে ৮০ বছর বয়সী রোসা গঞ্জালেস ও তার পরিবারের সদস্যরা নিহত হন।

হামলায় আহত রোসা গঞ্জালেসের ভাতিজা উইলমান গঞ্জালেস বলেন, “বাড়ি হারানোর পর আমরা কোথায় যাবো—জানি না।” ৭০ বছর বয়সী প্রতিবেশী জর্জ জানিয়েছেন, বিমান হামলায় তিনি তার সবকিছু হারিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X