সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদুরোকে নেয়া হচ্ছে ব্রুকলিনের কুখ্যাত কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
মাদুরোকে নেয়া হচ্ছে ব্রুকলিনের কুখ্যাত কারাগারে

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কড়া নিরাপত্তার মধ্যে নিউইয়র্কের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার-এ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

সূত্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের একটি বিমানঘাঁটিতে পৌঁছানোর পর মাদুরোকে বিশেষ বিমানযোগে ম্যানহাটানের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-এর সদর দপ্তরে নেওয়া হবে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হবে।

নিউইয়র্কের এই কারাগার উচ্চপ্রোফাইল ও গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল, এবং সাম্প্রতিক সময়ে র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসও এখানে রাখা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরিচালিত এক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। তাদের যুক্তরাষ্ট্রে আনার পর এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আগামী সপ্তাহে ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযোগের পক্ষে যথেষ্ট নথি ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

ফ্লোরিডার পাম বিচে নিজের মার–আ–লাগো বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে বিচারবিমুখ হতে পারবেন না। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের আদালতের কাছে এ বিষয়ে “জোরালো প্রমাণ” রয়েছে এবং এটি একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো ঘটনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X