সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তেলসম্পদে ভরপুর ভেনেজুয়েলার দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
তেলসম্পদে ভরপুর ভেনেজুয়েলার দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র ¦ গ্রাফিক্স গ্রামের কাগজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘গ্রেপ্তার’ করার দাবির পর দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে বড় ধরনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশটির বিপুল তেলসম্পদ নিজেদের ব্যবস্থাপনায় ব্যবহার করবে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, রাজধানী কারাকাসে পরিচালিত এক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে এবং তাকে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে বলে জানানো হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব নেবে, তবে এই নিয়ন্ত্রণ কতদিন চলবে বা কীভাবে পরিচালিত হবে—সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি।

এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অপহরণ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, কোনো দেশের শাসনভার জোরপূর্বক দখল আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক ব্যবস্থার জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করতে পারে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতের অধিকারী ভেনেজুয়েলাকে কেন্দ্র করে এই সংকট এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার ফলে লাতিন আমেরিকা অঞ্চলসহ আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X