সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চেনাব নদীতে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
চেনাব নদীতে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি

পাকিস্তান ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হুঁশিয়ারি দিয়েছে জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু ও সম্পর্কিত নদীগুলোর ওপর কোনো প্রকার দখল বরদাস্ত করবে না ইসলামাবাদ।

চেনাব নদীর জম্মু-কাশ্মির অংশে ভারতের নাম চন্দ্রভাগা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় কিস্তওয়ারে চন্দ্রভাগা নদীর ওপর ২৬০ মেগাওয়াটের দুলহস্তি স্টেজ-২ প্রকল্পের সবুজ সঙ্কেত দিয়েছে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি (ইএসি) ৪৫তম বৈঠকে প্রকল্পটি অনুমোদন করে। আনুমানিক ৩২০০ কোটি টাকার প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

পাকিস্তান দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ভারত এই প্রকল্প সম্পর্কে ইসলামাবাদকে কোনো তথ্য জানায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, “ভারত যদি সিন্ধু চুক্তির সীমাবদ্ধ অনুমতি অমান্য করে, আমরা তা কখনও বরদাস্ত করব না। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, তবে ভারতের পরিকল্পিত লঙ্ঘন গ্রহণযোগ্য নয়।”

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পূর্ব দিকের তিনটি নদী (বিয়াস, রাভি, সতলেজ়)-এর জল ভারতের নিয়ন্ত্রণে থাকে, আর পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং ঝিলম নদীর জল ব্যবহারের অধিকার পাকিস্তানের।

সূত্র : ডন, দ্য টেলিগ্রাফ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X