সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার শি জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার শি জিনপিংয়ের

চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নববর্ষের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে বিশেষ ভাষণে দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একীভূত করার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেছেন।

শি জিনপিং তার ভাষণে বলেন, মাতৃভূমিকে একীভূত করা এখন সময়ের দাবি, এবং এই ঐতিহাসিক প্রক্রিয়াকে কোনো শক্তিই বাধা দিতে পারবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণা ‘জাস্টিস মিশন ২০২৫’ নামের দুই দিনব্যাপী বিশাল সামরিক মহড়ার ঠিক একদিন পর এসেছে। মহড়ায় চীন অন্তত ২০০টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যা তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার সময় চীন অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশ কয়েকটি দ্বীপটির উপকূল থেকে মাত্র ২৭ নটিক্যাল মাইল দূরে আঘাত হানে। যদিও মহড়া শেষ হয়েছে, তাইওয়ান এখনও উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, কারণ চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের ২৫টি জাহাজ এবং নজরদারি বেলুন দ্বীপের চারপাশে অবস্থান করছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ১,১০০ কোটি ডলারের আধুনিক অস্ত্র বিক্রির অনুমোদনের প্রতিক্রিয়ায় চীন এই সামরিক প্রস্তুতি দেখিয়েছে। শি জিনপিংয়ের ভাষণের সময় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত বৃহত্তম সামরিক কুচকাওয়াজের দৃশ্য প্রচার করা হয়েছে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন উপস্থিত ছিলেন।

পশ্চিমা বিশ্লেষকরা চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক ঘনিষ্ঠতাকে 'উত্থানের অক্ষ' হিসেবে বর্ণনা করছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীনের সামরিক সক্ষমতা ও তাইওয়ানে সম্ভাব্য আক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে চীনের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে সতর্ক করে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছেন। তিনি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং বাজেট বৃদ্ধির জন্য পার্লামেন্টের বিরোধী দলগুলোর সহযোগিতা আহ্বান করেছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন চীনের সামরিক উসকানির সমালোচনা করলেও চীন বিষয়টিকে পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় হিসেবে ঘোষণা করেছে। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা এশিয়ার ভূ-রাজনীতি আরও অস্থিতিশীল করে তুলেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X