সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ২৬ মিনিটে দেশটির বিভিন্ন অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডা-এর উপকূলীয় এলাকায়। ভূ-পৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল অবস্থান করছিল।

যদিও ভূমিকম্পটির উৎপত্তিস্থল সমুদ্র উপকূলের কাছাকাছি ছিল, তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। একই সঙ্গে তারা জানায়, ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে জাপানে এটি নিয়ে মোট চারটি ভূমিকম্প সংঘটিত হলো। এর আগে ৩০ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.৬ ও ৪.৮।

এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশুতে আঘাত হানে আরও একটি শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। সেসময় জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলে উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, জাপানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।

তথ্যসূত্র: এনডিটিভি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X