সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংঘাতের মাঝেও মিয়ানমারে সাধারণ নির্বাচন: মানবিক সংকট চরমে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
সংঘাতের মাঝেও মিয়ানমারে সাধারণ নির্বাচন: মানবিক সংকট চরমে

মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধ ও চরম মানবিক বিপর্যয়ের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (২৮ ডিসেম্বর)। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটি রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিকে ধ্বংসের কঙ্গালে ঠেলে দিয়েছে।

নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করার পর থেকে সামরিক জান্তা ও সশস্ত্র বিদ্রোহীদের লড়াইয়ে দেশটি অচল অবস্থায় রয়েছে। চলতি বছরের মার্চে এক শক্তিশালী ভূমিকম্প এবং একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে মানবিক সংকট আরও গভীরতর হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ মানুষের মধ্যে অন্তত ২ কোটি মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া এবং মুদ্রার মানের ব্যাপক পতনের কারণে দেশটির প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ৮০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ৩৬ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, আগামী বছরে ১ কোটি ২০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়বে, যার মধ্যে ১০ লাখ মানুষের বেঁচে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দেশটির খাদ্য সংকট ও ক্ষুধার তথ্য গোপন রাখতে গবেষক এবং ত্রাণকর্মীদের ওপর জান্তা সরকার চাপ সৃষ্টি করছে। একই সময়ে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১২ শতাংশ তহবিল সংগ্রহ করা হয়েছে, যা দেশটিকে বিশ্বের অন্যতম ‘আন্ডার-ফান্ডেড’ অঞ্চলে পরিণত করেছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে শিশুরা। ডব্লিউএফপি-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মিয়ানমারে ৫ লাখ ৪০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। পাঁচ বছরের কম বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে একজনের শারীরিক বিকাশ পুষ্টির অভাবে বাধার সম্মুখীন হচ্ছে।

এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বিবেচিত মিয়ানমার এখন ধুঁকছে। চলতি মাসে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অর্থবছরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৩ শতাংশে ফিরতে পারে। মূলত ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কার্যক্রম এই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে মূল্যস্ফীতি এখনো ২০ শতাংশের উপরে রয়েছে।

বিদ্যুতের তীব্র সংকটে ভুগতে থাকা মিয়ানমারে সৌরশক্তির ব্যবহার বেড়েছে। জান্তা সরকার এই পরিস্থিতি কাজে লাগিয়ে রাশিয়ার সঙ্গে একটি বড় বিনিয়োগ চুক্তি করেছে, যা দেশের জ্বালানি খাতে রাশিয়ান কোম্পানিগুলোর জন্য নতুন দ্বার খুলতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X