সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি ¦ ছবি: গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঙ্গরাজ্য—নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে তীব্র তুষারঝড় শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই তুষারপাত শনিবার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনটি অঙ্গরাজ্যেই ‘উইন্টার স্টর্ম ওয়ার্নিং’ জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

তুষারঝড়ের আশঙ্কা বাড়তে থাকায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল শুক্রবার অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় এই জরুরি অবস্থা জারি করেন। ঘোষণাটি মোট ৩৬টি কাউন্টিতে কার্যকর, যার মধ্যে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোও অন্তর্ভুক্ত রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী তুষারপাত হতে পারে। বিশেষ করে মিড-হাডসন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ড এলাকায় তুষারপাতের মাত্রা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে, আর কিছু এলাকায় বরফের স্তর এক ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।

এই তীব্র তুষারপাতের ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া, গাছ ভেঙে পড়া এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, রাতের বেলায় সড়কপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চালকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার, গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে রাখার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নিউইয়র্ক স্টেট প্রশাসন জানিয়েছে, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি সেবা ও উদ্ধারকারী দলগুলো প্রস্তুত রাখা হয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই তুষারঝড়ের সঙ্গে ঘণ্টায় ৪০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। উল্লেখ্য, নিউইয়র্কে এর আগে ১৯১৫ সালের এপ্রিল মাসে সর্বোচ্চ ১০ ইঞ্চি তুষারপাতের রেকর্ড রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X