সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সেনেগাল উপকূলে নৌকাডুবি : দেড় শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
সেনেগাল উপকূলে নৌকাডুবি ¦ ছবি: এএফপি

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, একটি বেসরকারি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এই নৌকাডুবিতে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস–এর প্রধান হেলেনা মালেনো গারসন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, যখন আমরা বড়দিন উদযাপন করছি, তখন শত শত পরিবার গভীর শোকে ডুবে আছে।

তার ভাষ্যমতে, গত বুধবার সেনেগাল উপকূলে সংঘটিত এই দুর্ঘটনায় কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তাদের আশঙ্কা।

সেনেগালের প্রভাবশালী দৈনিক লে সোলেয়র জানিয়েছে, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আরও কয়েকজনের মরদেহ স্বজনেরা শনাক্ত করেছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটি ২২ ডিসেম্বর সলুম দ্বীপপুঞ্জের দিয়ামনিয়াদিও এলাকা থেকে যাত্রা শুরু করে। যাত্রাপথে নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। এরপর নৌকার ক্যাপ্টেন কাছের একটি সৈকতে পৌঁছানোর চেষ্টা করেন এবং সহায়তার জন্য একটি ছোট নৌকা আনতে বলেন। এ সময় আতঙ্কিত যাত্রীরা পানিতে নামলে ঠেলাঠেলি ও বিশৃঙ্খলার মধ্যে একাধিক মানুষ ডুবে যায়।

সেনেগাল কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে লে সোলেয়র।

বিশেষজ্ঞদের মতে, সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী সমুদ্রপথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি। কামিনান্দো ফ্রন্তেরাসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে এই পথে যাত্রা করতে গিয়ে প্রায় ৯ হাজার ৭৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৭ হাজার ৫৫৫ জন অভিবাসী সেখানে পৌঁছেছেন, যেখানে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৭ জন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X