সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তুরস্কে আইএস সন্দেহভাজন ১১৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
তুরস্কে আইএস সন্দেহভাজন ১১৫ জন গ্রেপ্তার ¦ ছবি: বাসস

ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে সামনে রেখে তুরস্কে একটি সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশজুড়ে একযোগে অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজন আইএস (ইসলামিক স্টেট) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা একসাথে এই অভিযান চালায়। মোট ১২৪টি স্থানে পরিচালিত এই রেইডের মূল লক্ষ্য ছিল জনসমাগমপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আইএসের গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

ইস্তান্বুলের প্রধান প্রসিকিউটরের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইএস নেটওয়ার্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল। তাদের বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা এবং জঙ্গি কার্যক্রমে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এর মাত্র দুই দিন আগে, তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে আইএসের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছিল। সেই অভিযানে একজন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে নববর্ষ উদ্‌যাপনের সময় হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

সিরিয়ার কিছু অংশে আইএস এখনো সক্রিয় থাকার কারণে এবং তুরস্ক-সিরিয়া সীমান্ত প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ হওয়ায় অনুপ্রবেশের ঝুঁকি সবসময় বিদ্যমান। তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, আইএস নির্মূল করতে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শেষ পর্যন্ত পর্যটন এলাকা ও জনাকীর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি এবং নিরাপত্তা তল্লাশি অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X