সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রাশিয়া  ¦ ছবি:  প্রতীকী

রাশিয়া আগামী দশকের মধ্যে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এই কেন্দ্রটি রাশিয়ার চন্দ্র মহাকাশ কর্মসূচি এবং রাশিয়া–চীনের যৌথ চন্দ্র গবেষণা কেন্দ্রকে শক্তি সরবরাহ করবে।

বিশ্বের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদে শক্তিধর দেশগুলো যখন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে, তখন রাশিয়ার এই পরিকল্পনাকে কৌশলগত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, তারা ২০৩৬ সালের মধ্যে চাঁদে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য তারা লাভোচকিন অ্যাসোসিয়েশন সংস্থার সঙ্গে চুক্তি করেছে।

রসকসমসের তথ্য অনুযায়ী, এই কেন্দ্র রাশিয়ার চন্দ্র কর্মসূচির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করবে। এর মধ্যে থাকবে চন্দ্র রোভার, চাঁদে মানমন্দির এবং রাশিয়া–চীনের যৌথ আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের অবকাঠামো।

সংস্থা আরও বলেছে, এই প্রকল্প একটি স্থায়ী ও কার্যকর বৈজ্ঞানিক চন্দ্র কেন্দ্র গড়ে তোলার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এককালীন মিশনের যুগ পেরিয়ে দীর্ঘমেয়াদি চন্দ্র অনুসন্ধান কর্মসূচির পথ তৈরি করবে।

যদিও রসকসমস স্পষ্টভাবে বলেনি যে, কেন্দ্রটি পারমাণবিক হবে, তবে রাশিয়ার রোসাটম এবং কুরচাটভ ইনস্টিটিউট প্রকল্পে যুক্ত রয়েছে।

১৯৬১ সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে পা রাখার পর থেকে রাশিয়া মহাকাশ অনুসন্ধানে শীর্ষ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশটি যুক্তরাষ্ট্র এবং ক্রমবর্ধমানভাবে চীনের তুলনায় পিছিয়ে পড়েছে।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X