সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কামরান সাঈদ উসমানীর হুঁশিয়ারি

ভারত বাংলাদেশের দিকে নজর দিলে প্রতিহত করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
কামরান সাঈদ উসমানী ¦ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ-এন (পিএমএল-এন) এর নেতা কামরান সাঈদ উসমানী ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সরাসরি বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করে বা কোনো খারাপ অভিপ্রায় দেখায়, পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তা কঠোরভাবে প্রতিহত করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইন্ডিয়া টুডে প্রতিবেদনে এই চাঞ্চল্যকর বিবৃতি প্রকাশিত হয়।

একটি ভিডিও বার্তায় উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সামরিক সহযোগিতা গঠনের প্রস্তাব দেন। ভিডিওতে তার পেছনে তার দলীয় পতাকা, পাকিস্তানের পতাকা এবং বাংলাদেশের পতাকা রাখা দেখা যায়, যা দুদেশের মধ্যে সম্প্রীতির বার্তা হিসেবে ধরা হচ্ছে।

উসমানী বলেন, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে নজর দেয়, মনে রাখবেন, পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র দূরে নেই।

তিনি আরও প্রস্তাব করেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা। নিরাপত্তা নিশ্চিত করতে উসমানী মনে করেন, বাংলাদেশের ও পাকিস্তানের মধ্যে উভয় দেশের ভেতরে সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।

ভারতের ‘অখণ্ড ভারত’ মতাদর্শের তীব্র সমালোচনা করে উসমানী বলেন, পাকিস্তান কখনোই বাংলাদেশের উপর এমন কোনো চিন্তা চাপিয়ে দেওয়ার চেষ্টা সহ্য করবে না। তিনি দাবি করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।

শেষে উসমানী ভারতকে স্মরণ করিয়ে দেন, পাকিস্তান আগে ও ভারতের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে এবং প্রয়োজনে আবারও তা করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X