সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি নারী বন্দীদের ওপর চরম নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি নারী বন্দীদের ওপর চরম নির্যাতনের অভিযোগ ¦ ছবি: সংগৃহীত

ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত ডেমন কারাগারে আটক ফিলিস্তিনি নারী বন্দীরা মারধর, জোরপূর্বক হিজাব খুলে নেওয়া, কুকুর লেলিয়ে দেওয়াসহ নানা ধরনের অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে প্রিজনার্স মিডিয়া অফিস।

সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কারা কর্তৃপক্ষ নিয়মিতভাবে নারী বন্দীদের জোর করে কারাগারের উঠানে নিয়ে গিয়ে মাটিতে বসতে বাধ্য করে। এ সময় তাদের মাথা থেকে হিজাব খুলে নেওয়া হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়। অভিযোগ অনুযায়ী, বন্দীদের ভয় দেখাতে কুকুর ব্যবহার করা হয় এবং কখনও কখনও স্টান গ্রেনেড নিক্ষেপও করা হয়েছে।

প্রিজনার্স মিডিয়া অফিস এসব ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, চলতি ডিসেম্বর মাসেই চারটি পৃথক ঘটনায় এ ধরনের নির্যাতন চালানো হয়েছে, যার ফলে বেশ কয়েকজন নারী বন্দী আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ডেমন কারাগারে আটক নারী বন্দীদের নিরাপত্তার সম্পূর্ণ দায় ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর বর্তায়। চলমান দমন-পীড়নের ধারাবাহিকতা তাদের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। একই সঙ্গে নারী বন্দীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে নারী ও শিশুসহ ৯ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের অনেকেই নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।

প্রসঙ্গত, অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০২ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X