সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাপানের পারমাণবিক অস্ত্র রাখার ইচ্ছা কঠোরভাবে দমন করা উচিত : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
জাপানের পারমাণবিক পরিকল্পনার বিরোধিতা করল উত্তর কোরিয়া। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া জানিয়েছে, জাপানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র রাখার পরিকল্পনা আন্তর্জাতিকভাবে কঠোরভাবে দমন করা প্রয়োজন। রবিবার (২১ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য প্রকাশ করে।

কেসিএনএর প্রতিবেদনে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ পররাষ্ট্রনীতি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, জাপান তাদের ঘোষিত তিনটি অ-পারমাণবিক নীতি পুনর্বিবেচনার কথা বলছে, যা দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমটি আরও দাবি করে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের অনুমতি দেওয়ার পর থেকেই জাপানের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য ও অবস্থান সামনে আসতে শুরু করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দেন। ওই সময় তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত এক শীর্ষ বৈঠকে অংশ নিতে দেশটি সফর করেন।

উত্তর কোরিয়ার মতে, এ ধরনের পদক্ষেপ পূর্ব এশিয়ায় সামরিক উত্তেজনা বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X