সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের ‘মানবিক সিদ্ধান্ত’

সংসদীয় কমিটির প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের ‘মানবিক সিদ্ধান্ত’

ভারতের সংসদে পেশ করা এক সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সিদ্ধান্ত ‘মানবিক দৃষ্টিকোণ’ এবং দেশের ঐতিহ্য ও পরম্পরাকে বিবেচনায় রেখে নেওয়া হয়েছে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এই রিপোর্টটি ভারতের সংসদে পেশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে দেশের মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যকে ভিত্তি করে গড়ে উঠেছে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের ঐতিহ্যগতভাবে গুরুতর দুর্দশা বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেয়ার প্রথা রয়েছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংসদীয় কমিটিকে জানিয়েছেন যে, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে মন্তব্য প্রকাশ করছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ভারত কখনোই তার ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা স্থান প্রদান করেনি।

প্রতিবেদনে আরও ইঙ্গিত করা হয়েছে ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X