সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইউক্রেনের বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৭, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম
ইউক্রেনের বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৭, আহত ১৫ ¦ ছবি: রয়টার্স

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। তিনি জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।

ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বন্দরশহর। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই শহরে মোট তিনটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর রয়েছে। এসব বন্দর দিয়েই ইউক্রেন থেকে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার ওডেসা ও এর বন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সর্বশেষ হামলায় ওডেসার তিন বন্দরের একটি—পিভদেন্নি বন্দর—নিশানা করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার রুশ সেনারা ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেয়। ওই সেতুটি ধ্বংস হওয়ায় ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং প্রতিবেশী দেশ মলদোভা ও রোমানিয়ার সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X