সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শান্তি আলোচনায় প্রস্তুত নয় ইউক্রেন : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ¦ ছবি: সিএনএন

প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনার জন্য কিয়েভ এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত তার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া বিশ্বাস করে না যে ইউক্রেন এই মুহূর্তে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে প্রস্তুত। তবে তিনি দাবি করেন, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত নীতিমালার ভিত্তিতে ইউক্রেন সংকট শান্তিপূর্ণভাবে সমাধানে মস্কো প্রস্তুত এবং আগ্রহী রয়েছে।

সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনে যুদ্ধের পুরো ফ্রন্টলাইনজুড়ে রুশ সেনারা অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক সময়ে রুশ বাহিনীর ভূখণ্ড দখলের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।

মস্কোতে অনুষ্ঠিত বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমাদের সৈন্যরা পুরো সীমান্তজুড়ে অগ্রসর হচ্ছেন... শত্রুপক্ষ সব দিকেই পিছু হটছে।

এদিকে, শুক্রবার ইউক্রেন বলেছে, রাশিয়ার কাছ থেকে এক হাজারের বেশি মরদেহ ফেরত পেয়েছে কিয়েভ। মস্কো বলেছে, এসব মরদেহ ইউক্রেনের সেনাসদস্যদের। রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনীয় ওই সৈন্যরা নিহত হয়েছেন।

ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদরদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‌‌‘আজ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইউক্রেনের সেনাসদস্যদের চিহ্নিত ১ হাজার ৩টি মরদেহ ইউক্রেনে ফেরত দেওয়া হয়েছে।’

সূত্র: রয়টার্স।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X