সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উত্তর ক্যারোলিনায় সেসনা ৫৫০ জেট বিধ্বস্ত : নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
উত্তর ক্যারোলিনায় সেসনা ৫৫০ জেট বিধ্বস্ত : নিহত ৭

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা অঙ্গরাজ্যে একটি সেসনা ৫৫০ বিজনেস জেট বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নাসকারের সাবেক জনপ্রিয় ড্রাইভার গ্রেগ বিফলও রয়েছেন বলে নিশ্চিত করেছে নাসকার কর্তৃপক্ষ। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উত্তর ক্যারোলিনার স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নর্থ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, নিহতদের মধ্যে গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখনো আনুষ্ঠানিকভাবে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটি বিফলের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

কর্তৃপক্ষ জানায়, মেডিকেল এক্সামিনারের দপ্তর থেকে আনুষ্ঠানিক শনাক্তকরণ সম্পন্ন হওয়ার পরই নিহত সাত যাত্রীর নাম প্রকাশ করা হবে।

বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার–এর তথ্য অনুযায়ী, বিমানটি ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করেছিল। তবে স্থানীয় সময় সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে পাইলট স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে রানওয়ের ওপর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের মধ্যে বড় ধরনের আগুন জ্বলতে দেখা যায়। দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে পাঠাচ্ছে। শুক্রবার তারা তদন্তের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবে বলে জানানো হয়েছে।

ফিল্ড লেভেল মিডিয়ার তথ্য অনুযায়ী, ৫৫ বছর বয়সী গ্রেগ বিফল প্রায় দুই দশকের নাসকার ক্যারিয়ারে কাপ সিরিজে ১৯টি রেসে জয় অর্জন করেছিলেন। নাসকার সার্কিটে তার সর্বশেষ রেস ছিল ২০২২ সালে টালাডেগায় অনুষ্ঠিত জেইকো ৫০০। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সর্বকালের সেরা চালক’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সিটি কর্মকর্তারা জানিয়েছেন, রানওয়ে থেকে ধ্বংসাবশেষ পুরোপুরি সরিয়ে না নেওয়া পর্যন্ত বিমানবন্দর পুনরায় চালু করা সম্ভব নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X